ফুলবাড়ীতে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি কারাগারে

স্টাফ রিপোর্টারঃ

ফুলবাড়ীতে থানা পুলিশ পৃথক পৃথক স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার হয়েছে। পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রবিবার দুপুরে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে।

পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এসআই রাহাত আলম ও এএসআই আব্দুল কাদেরের নের্তৃত্বে একদল পুলিশ শিমুলবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী ইসলামীয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন পুকুরের পশ্চিম পাশের রাস্তা থেকে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারী শরীয়ত আলী (৪২) কে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক কারবারী হলেন, উপজেলার সীমান্তবর্তী নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিমফুলমতি গ্রামের ফজর আলীর ছেলে।
অপর দিকে শনিবার গভীর রাতে ফুলবাড়ী থানার এস আই আবু বক্কর সিদ্দিক ও এএসআই মঞ্জুরুল ইসলামের নের্তৃত্বে রওশন শিমুলবাড়ী এলাকার এক মাদক কারবারীর বাড়ীতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী পালিয়ে যান। পরে পুলিশ ঐ মাদক কারবারীর গোয়াল ঘরের ভিতর মাটির গর্ত থেকে দ্ইু কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করে থানায় নিয়ে আসে। পুলিশ বাদী হয়ে পালিয়ে যাওয়া মাদক কারবারী মোবারক আলী (৫০)এর বিরুদ্ধে রবিবার সকালে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Share Button