স্টাফ রিপোর্টার:
নাগেশ্বরীতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক দিন মজুর বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত শফিকুল ইসলাম (৫২) উপজেলার বেরুবাড়ি ইউনিয়নের মওয়ামারি গ্রামের মৃত রেজাব উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে। বেরুবাড়ি ইউপি চেয়ারম্যান সোলায়মান আলী জানান, বৃহস্পতিবার সকালে শফিকুল ইসলাম বাড়ির পাশে গাছের ডাল কাটতে উঠেন। এসময় অসাবধানতাবশত তার হাত গিয়ে লাগে পাশের বৈদ্যুতিক তারে। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) নবীউল হাসান জানান, কোন অভিযোগ না থাকায় মৃতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
