স্টাফ রিপোর্টার:
ঈদে গরিব ও অসহায়দের মুখে হাসি ফোটাতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে লাভলু বিশ্বাস ফাউন্ডেশনের উদ্যোগে ১১০ পরিবারের মাঝে শাড়ী, লুঙ্গি ও থ্রি পিছ বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১২টায় বেড়াকুটি উচ্চ বিদ্যালয় মাঠে এসব ঈদ উপহার বিতরণ করেন সংগঠনের সভাপতি লাভলু বিশ্বাস। বিতরণকালে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাজু ব্যাপারী, সদস্য লিটন মিয়া, ফারুক হোসেন, আক্তারুজ্জামান আক্তারসহ অন্যরা।
ঈদের এই উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সুবিধাভোগীরা। তাদের মধ্যে আকবর আলী, শামসুজ্জামান আব্দুল হামিদ, রাশেদা বেওয়া, আকলিমা বেগম জানায়, ঈদে নতুন কাপর কেনার তাদের সামর্থ্য নেই। তবে এই সময়ে এই উপহার পেয়ে অনেক খুশি তারা, তাই লাভলু বিশ্বাসসহ সংগঠনের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের জন্য দোয়া কামনা করেন সুবিধাভোগীরা।
এ বিষয়ে লাভলু বিশ্বাস ফাউন্ডেশনের সভাপতি লাভলু বিশ^াস বলেন, ঈ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের খুশি থেকে গরিব দুঃখীরা বঞ্চিত হবে ভেবে কষ্ট হয়। তাই তাদের মুখে হাসি ফোটাতে সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছে আমার সংগঠন। তবে সকলের দোয়া চাই যাতে আগামীতে যেনো আরও অধিক মানুষকে সহযোগিতা করে তাদের পাশে থাকতে পারে এই সংগঠন।
