স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে হতদরিদ্র ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও গৃহের চাবির ফোল্ডার হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এসব গৃহ হস্তান্তরের উদ্বোধন করলে সারাদেশের ন্যায় নাগেশ^রীতেও উপজেলা অডিটরিয়ামে ৮০ জন সুবিধাভোগীর মাঝে জমির দলিল ও গৃহের চাবির ফোল্ডার হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার নূর আহমেদ মাছুম। আর জমিসহ বাড়ি পেয়ে খুশি সুবিধাভোগীরা। তারা উপজেলা প্রশাসনসহ মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর জন্য দোয়া কামনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার নূর আহমেদ মাছুমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম, সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ওয়াসিম আতহার, থানার অফিসার ইনচার্জ নবীউল হাসান, প্রমুখ।
