স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইফতার দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের উত্তর তেলিয়ানীরপাড় মহিউচ্ছুন্নাহ নূরানী হাফেজিয়া ও ক্বওমী মাদরাসায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য আজিজার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির দপ্তর সম্পাদক নজির হোসেন, প্রভাষক আব্দুল হাই, মাদরাসার মুহতামিম মন্তাজুর রহমান, ম্যানেজিং কমিটির কোষাধ্যক্ষ আমজাদ হোসেন, দাতা সদস্য লুৎফর রহমান, রফিকুল ইসলাম প্রমুখ।
