নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপসম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মাহফুজার রহমান উজ্জ্বলের নির্দেশনায় নাগেশ্বরী সরকারি হাসপাতালে ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

রবিবার (১৭ এপ্রিল) বিকাল ৫ টার দিকে নাগেশ্বরী উপজেলা ছাত্রলীগ মোঃ সোহেল আহমেদ এর আয়োজনে নাগেশ্বরীতে এই কর্মসূচি সম্পন্ন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মামুন প্রধান,
নাগেশ্বরী পৌর যুবলীগের সাধারন সম্পাদক শেখ মোঃ নুরনবী ইসলাম,নাগেশ্বরী পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি বরিউল ইসলাম রুবেল,নাগেশ্বরী পৌরসভার সাবেক কাউন্সিলর মমিনুর রহমান ভোলাসহ নাগেশ্বরী সদর ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।
