চিলমারীতে অনুষ্ঠিত তালিমুল কোরআন সুপ্ত প্রতিভা বিকাশ-২২

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে তালিমুল কোরআন সুপ্ত প্রতিভা বিকাশ-২২ এর চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ঘটিকায় কাঁচকোল খামার সখিনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার শ্রেণী কক্ষে, “তালিমুল কোরআন সুপ্ত প্রতিভা বিকাশ” কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপত্বিত করেন, কাঁচকোল খামার সখিনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আইয়ুব আলী আকন্দ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের (ভারঃ) সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ গোলাম মাওলা সুমন, আর ও উপস্থিত ছিলেন রাজার ভিটা ফাজিল(ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলান মোঃ মিনহাজুল ইসলাম, চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসার(ভারঃ) অধ্যক্ষ মাওলানা মোঃ মোস্তাফিজার রহমান, কাঁচকোল এম এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ্ আলম চাঁদ, চিলমারী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ সাওরাত হোসেন সোহেল, চিলমারী মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ আবু তাহের আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও প্রচেষ্টা সামাজিক সংগঠনের সাংগাঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান, প্রচেষ্টা সামাজিক সংগঠনের সহ-সভাপতি মোঃ আঃ ওয়াদুদ আকন্দ, দৈনিক উত্তরের আলো (অনলাইন) পত্রিকার বার্তা সম্পাদক মোঃ রাফিউল হাসান রাফি, আমাদের সময় পত্রিকার চিলমারী প্রতিনিধি মোঃ মাহমুদুল হাসান, দৈনিক ইনকিলাব পত্রিকার চিলমারী প্রতিনিধি মোঃ ফয়সাল হক রকি, রেডিও চিলমারীর কথাবন্ধু মোঃ আবু সাঈদ বাবু, হাফেজ মোঃ জাকির হোসেন, লিওন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিযোগীতায় রাণীগঞ্জ ইউনিয়ন ও থানাহাট ইউনিয়নের মোট ৯টি মাদ্রাসার ৬৮জন ছাত্রের মধ্যে ২৮জন শিক্ষার্থী চুড়ান্ত পর্বে অংশ গ্রহন করেন, তাদের মধ্য হতে ১০ জন শিক্ষার্থী বিজয় অর্জন করেন, তাদের মধ্যে হতে প্রথমস্থান অধিকার করেন, বজরা তবকপুর দারুলউলুম মাদ্রাসার ছাত্র মোঃ মোশাররফ হোসেন, দ্বিতীয় স্থান অধিকার করেন, বছির মিয়াজি নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোঃ হারেজ মিয়া, তৃতীয় স্থান অধিকার করেন, ফজল উদ্দিন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোঃ লিয়ন মিয়া। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন, কাঁচকোল সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ও প্রচেষ্টা সামাজিক সংগঠন। মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন-সাপ্তাহিক সহযোগী পত্রিকা, সাপ্তাহিক যুগের খবর পত্রিকা, সাপ্তাহিক ভাওয়াইয়া এক্সপ্রেস পত্রিকা, চ্যানেল ৬৯ টিভি ও রেডিও চিলমারী এবং মেডিকেল সহযোগিতায় ছিলেন- সারা হাসপাতাল চিলমারী।

Share Button