রংপুর ব্যুরো:
নবগঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার বন্ধনে রংপুর” এর উদ্যোগে তৃতীয় দিনের মতো শুক্রবার বিকেলে হতদরিদ্র মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে হতদরিদ্র মানুষের মধ্যে ইফতার সামগ্রী তুলে দেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (হেড কোয়াটার্স) আব্দুল্লাহ আল ফারুক।
শতাধিক ভাসমান ও হতদরিদ্র মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানবতার বন্ধনে রংপুর সংগঠনের সভাপতি মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতয়ালী জোন) জমির উদ্দিন, সাধারন সম্পাদক সুশান্ত ভৌমিক,
সহ-সাধারন সম্পাদক হামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের দিদার, সদস্য সাফল্য হোটেলের মালিক সোহেল, খালেক হোটেলের মালিক আব্দুল খালেক, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম, সহ মেট্রোপলিটন ও রেস্তোরা মালিক সমিতির রংপুর জেলা শাখার কর্মকর্তা প্রমুখ।
উল্লেখ্য,গত ৮মে এই সংগঠনের আত্বপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিজ্য মন্ত্রী টিপু মুনশি । সংগঠনটি আত্বপ্রকাশের পর থেকে নগরীর বিভিন্ন স্থানে ভাসমান ও হতদরিদ্র মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরন করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ভাসমান ও হতদরিদ্র মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরন করা হয়। সংগঠনের সাধারন সম্পাদক রংপুরের বিশিষ্ট সাংবাদিক সুশান্ত ভৌমিক জানান, রংপুর মেট্রোপলিটন পুলিশ,মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং এবং বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি রংপুর জেলা শাখার উদ্যোগে প্রতিদিন রান্না করা খাবার হতদরিদ্র ও ভাসমান মানুষের মধ্যে বিতরন করা হচ্ছে। তিনি আরও জানান, তাদের এই কর্মসুচি অব্যাহত রাখা হবে।
