চিলমারীতে তালিমুল কোরআন সুপ্ত প্রতিভা বিকাশ-২২ অনুষ্ঠিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে তালিমুল কোরআন সুপ্ত প্রতিভা বিকাশ-২২ এর ১ম পর্ব অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ঘটিকায় কাঁচকোল খামার সখিনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার শ্রেণী কক্ষে, “তালিমুল  কোরআন সুপ্ত প্রতিভা বিকাশ” কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপত্বিত করেন, কাঁচকোল খামার সখিনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আইয়ুব আলী আকন্দ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ গোলাম মাওলা সুমন, আর ও উপস্থিত ছিলেন রাজার ভিটা ফাজিল(ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলান মোঃ মিনহাজুল ইসলাম, চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোস্তাফিজার রহমান, কাঁচকোল এম এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ্ আলম চাঁদ, চিলমারী মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার হাফেজ মোঃ আবু তাহের আলী, হাফেজ মোঃ হাসানুজ্জামান হাছিব মিয়া, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও প্রচেষ্টা সামাজিক সংগঠনের সাংগাঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান, প্রচেষ্টা সামাজিক সংগঠনের সহ-সভাপতি মোঃ আঃ ওয়াদুদ আকন্দ, রেডিও চিলমারীর কথাবন্ধু মোঃ আবু সাঈদ বাবু, হাফেজ মোঃ জাকির হোসেন, লিওন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিযোগীতায় রাণীগঞ্জ ইউনিয়ন ও থানাহাট ইউনিয়নের মোট ৯টি মাদ্রাসার ৬৩জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন, তাদের মধ্য হতে ২৮জন ২য় পর্বের জন্য চুড়ান্ত হয়েছেন। সার্বিক সহযোগিতায় ছিলেন, কাঁচকোল সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ও প্রচেষ্টা সামাজিক সংগঠন। মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন-সাপ্তাহিক সহযোগী পত্রিকা, সাপ্তাহিক যুগের খবর পত্রিকা, সাপ্তাহিক ভাওয়াইয়া এক্সপ্রেস পত্রিকা, চ্যানেল ৬৯ টিভি ও রেডিও চিলমারী এবং মেডিকেল সহযোগিতায় ছিলেন- সারা হাসপাতাল চিলমারী।

Share Button