চিলমারীতে নিঃস্ব মজনু মিযার পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে আগুনে পুড়ে যাওয়া মজনুু মিয়ার পরিবারের পাশে দাড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। উল্লেখ্য গত বুধবার রাত সাড়ে ১১ টায় উপজেলার রমনা ইউনিয়নের পশ্চিম খরখরিয়া এলাকায় মজনু মিয়ার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে যায় বসতঘর ,আসবাবপত্র সহ প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার বিকাল বেলায় ক্ষতিগ্রস্ত মজনু মিয়ার বাড়িতে দেখতে গিয়ে ৫০কেজি চাল, আলু ১০ কেজি,ডাল ২কেজি, শাড়ি ৩টা, লুঙ্গি ৩টা, গেঞ্জি ৩টা,সোলা বুট ২কেজি, চিনি ২কেজিও নগদন ২হাজার টাকা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আসমা বেগম, ৪নং রমনা মডেল ইউপি চেয়ারম্যান গোলাম আঁশেক আঁকা, ইউ পি সদস্য বাবু মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।

Share Button