ভূরুঙ্গামারীতে ৪৫ বোতল মদসহ আড়াই লক্ষাধিক টাকা উদ্ধার ।। কারবারি আটক

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৪৫ বোতল মদ ও নগদ ২ লাখ ৬০ হাজার ৫০০ টাকা সহ
এনাম হোসেন (৪১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এঘটনায় কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহমান বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেন।

পরে বৃহস্পতিবার (১৭ মার্চ) অাটক মাদক কারবারিকে জেল হাজতে প্রেরণ করা হয়। আটক এনাম হোসেন উপজেলার পশ্চিম পাইকেরছড়া এলাকার আচা মামুদের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফরের নেতৃত্বে একটি দল বুধবার (১৬ মার্চ) বিকেলে ভূরুঙ্গামারী উপজেলার পশ্চিম পাইকেরছড়া এলাকার এনাম হোসেনের বাড়িতে অভিযান চালায়। এসময় তার বসত ঘরে থাকা বস্তার ভেতরে থেকে ৪৫ বোতল বিলেতি মদ ও নগদ ২ লাখ ৬০ হাজার ৫০০ টাকা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বসতবাড়িতে অভিযান চালিয়ে ৪৫ বোতল অফিসার চয়েজ মদ ও নগদ ২ লাখ ৬০ হাজার ৫০০ টাকাসহ একজনকে আটক করা হয়েছে। পরে তার বিরুদ্ধে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহমান বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেছেন।

এবিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে আটক ব্যক্তির নামে মামলা হয়েছে। বৃহস্পতিবার অাসামীকে কুড়িগ্রাম জেলা হাজতে পাঠানো হয়েছে।

Share Button