চিলমারীতে ভোক্তা দিবস পালিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে উপজেলা চত্তর থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, এ সময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম, সাবেক ইউপি চেয়ারম্যান আজগর আলী সরকার, বিবিএফজি প্রকল্পের ফারজানা ফৌজিয়া প্রমুখ।

Share Button