নাগেশ্বরীতে ভাব ই-লার্নিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইউএনডিপি-ভাব ই-লার্নিং প্রকল্পের দ্বিতীয় দিনের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা ভাব বাংলাদেশ এর আয়োজনে ও ইউএনডিপি বাংলাদেশ এর সহযোগিতায় মঙ্গলবার বেলা ১২টায় নাগেশ্বরী ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয়ের হলরুমে ই-লার্নিং কর্মসূচি বিষয়ে দিনব্যাপী সচেতনতামূলক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের, ই-লার্নিং কী, ই-লার্নিং এর বিভিন্ন প্লাটফর্ম, প্রযুক্তিগত শিক্ষার গুুরুত্ব, সুবিধা-অসুবিধা এবং চ্যালেঞ্জ মোকাবিলায় করনীয় বিষয়ে আলাচনা করা হয়। এ সময় ১০টি দলে বিভক্ত হয়ে প্রশিক্ষণার্থীরা এসব বিষয় তুলে ধরেন। এছাড়াও ট্যাবের সর্বোচ্চ ব্যবহার, নিশ্চিৎ ও এলএমএস এর মাধ্যমে মনিটরিং করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম আনিছুর রহমানের সভাপতিত্বে এবং ভাব বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার আবুল কালাম মোহাম্মদ আজাদ এর সঞ্চালণায় এ সময় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আব্দুর রশিদ, সহকারী প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, একরামুল হক, গণমাধ্যমকর্মী হাফিজুর রহমান হৃদয় প্রমুখ।

Share Button