হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে “মুজিব বর্ষে সফলতা, দুযোর্গ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে
রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। বৃহষ্পতিবার সকালে উপজেলা প্রশসানের আয়োজনে বর্ণাঢ্য র্যালী,
ভূমিকম্পে করণীয় বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, পরে উপজেলা চত্তরে এসে শেষ হয়। এরপর ভুমিকম্পের সময় করণীয় বিষয়ক মহড়া প্রদর্শণ করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা। পরে পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগম, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার খবরুল ইসলাম, সাংবাদিক সাওরাত হোসেন সোহেল প্রমূখ।
