ফুলবাড়ীতে পুলিশি অভিযানে মাদক কারবারী আটক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা’র নির্দেশে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ফেনসিডিল ও ইস্কাফসহ (মাদকদ্রব্য) এক মাদক কারবারীকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ৩ মার্চ ভোর রাতে ফুলবাড়ী থানা পুলিশের এসআই ইয়াছিন, এএসআই আনসার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর মিয়াটারি গ্রামের বাসিন্দা আবু তাহেরের ছেলে আবু বক্কর সিদ্দিকের(৪২) বসত বাড়ীতে অভিযান পরিচালনা করেন। অভিযানে আবু বক্কর সিদ্দিকের বাড়ী তল্লাশি করে ১৪০ বোতল ফেনসিডিল ও ৯৬ বোতল ইস্কাফ (মাদকদ্রব্য) উদ্ধার করে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান বলেন, আটক মাদক চোরাকারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, জেলা পুলিশের নির্দেশনায় মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আগামীদিনে মাদক নিয়ন্ত্রণে অভিযান আরও জোরদার করা হবে। মাদকের ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না

Share Button