চিলমারীতে ইসালে ছওয়াব ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে “বাংলাদেশ যুব হিযবুল্লাহ” চিলমারী উপজেলা শাখার আয়োজনে, ইসালে ছওয়াব ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রমনা মাষ্টার পাড়া জামে মসজিদে, আলহাজ্ব হযরত মাওলানা এ, কে, এম, মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মাগরিবের নামাজের পর থেকে শুরু করে এশা পর্যন্ত, পাক-ভারত উপমহাদেশের শ্রেষ্টতম আধ্যাত্নিক দরবার শরীফ, ছারছীনা শরীফের আলা হযরত পীর সাহেব কেবলা, মোজাদ্দেদে জামান, কুতুবুল আলম, বীর মুজাহিদ, আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ সুফী আবু জাফর মোহাম্মদ সালেহ (রহঃ) এর ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ইসালে ছওয়াব ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, হযরত মাওলানা আ, জ, ম, রবিউল ইসলাম রসুলপুরী-সভাপতি বাংলাদেশ যুব হিযবুল্লাহ, চিলমারী উপজেলা শাখা ও হাফেজ ক্কারী মোঃ শরীফুল ইসলাম মুহিব্বী-সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব হিযবুল্লাহ চিলমারী উপজেলা শাখা। এবং বাংলাদেশ যুব হিযবুল্লাহ চিলমারী উপজেলা শাখার সকল কর্মীবৃন্ধ উপস্থিত ছিলেন।

Share Button