যুবদল নেতা নুর হোসেনের মাতার মৃত্যুতে রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের শোক

শোকা বার্তা:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা যুবদলের সদস্য সচিব নুর হাসান বাবুল এর মাতার লজ্জাতুন নেছা রাণী(৯০) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাহিদ হাছান ভূঁইয়া ও সদস্য সচিব মাসুম বিল্লাহ।২৬ শে ফেব্রুয়ারী রাত্র ৯ টায় রাজধানীর বারডেম হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ২৭ শে ফেব্রুয়ারী রোজ রবিবারে সকাল ১১ টায় মরহুমার জানাযার নামাজ শেষে ইছাখালি কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়।মৃত্যুকালে ৪ পুত্র ও এক কন্যা সহ বহু গুণগাহী রেখে গেছেন তিনি।

২৭ ফেব্রুয়ারী গণমাধ্যম কে দেওয়া শোক বার্তায় রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাহিদ হাছান ভূঁইয়া বলেন বলেন, নুর ছাসান ভাইয়ের মাতা লজ্জাতুন নেছা রানী ছিলেন একজন রত্নগর্ভা মা। তিনি এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করার মত একজন সন্তান জন্ম দিয়ে গেছেন।আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। তার পরিবারকে এ শোক কাটিয়ে উঠার ধৈর্য ধারন করার তৌফিক দান করুক…আমিন।রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুম বিল্লাহ শোক বার্তায় জানায় রূপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নুর হাসান বাবুল ভাইয়ের মাতার মৃত্যুতে রূপগঞ্জ উপজেলা বিএনপিতে এক শোকের ছায়া নেমে এসেছে । আমরা রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এ শোকাহত পরিবারের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

Share Button