মাহমুদুন্নবী আতিক, কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলায় ক্রিকেটের মান উন্নয়নের লক্ষ্যে, বল্লভেরখাস ক্রীড়া সংঘের আয়োজনে শান্তিপূর্ন পরিবেশে বল্লভেরখাস প্রিমিয়ার লীগের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২০ ফেব্রুয়ারী) আইকন ড্রাফট হওয়ার পর গত মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) কচাকাটা থানার মমিনগঞ্জ (গাবতলা) বাজার ফুটবল মাঠে প্রোজেক্টরের মার্ধ্যমে বিপিএল এর ১ম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়।
বল্লভেরখাস প্রিমিয়ার লীগের ১ম আসরের প্লেয়ার্স ড্রাফট উদ্বোধন করেন বল্লভেরখাস ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান এস.এম আব্দুর রাজ্জাক। বিপিএল/২২ এর ১ম আসরটিতে বল্লভেরখাস ইউনিয়নের ক্রিকেট-প্রেমী কিছু মানুষের পরিচালনায় কচাকাটা মিডিয়া কিংস, শেখ বুলেট চ্যালেঞ্জার্স, রিফাত কিংস, মুন্তাসীন বুস্টার, ব্যাংক এশিয়া এ আর ও হিমু রাইডার্স নামে মোট ছয়টি দল অংশগ্রহন করবে। প্রতিটি দলে অতিরিক্ত খেলোয়াড় সহ ১৬ জন করে ছয়টি দলে মোট ৯৬ জন খেলোয়াড় রয়েছে। বল্লভেরখাস প্রিমিয়ার লীগ বিপিএল/২২ এ নিবন্ধনকৃত প্রায় ৩ শত খেলোয়াড়ের মধ্য থেকে ছয়টি দলের জন্য ৯৬ জন খেলোয়ারকে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়।
এর আগে টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানে উদ্বোধনী ও দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন বল্লভেরখাস ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান এস.এম আব্দুর রাজ্জাক। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন অনুষ্ঠানটির আমন্ত্রিত অতিথি কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম ও বিশেষ অতিথি কচাকাটা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ সাহাদত হোসেন মন্ডল প্রমুখ।
বল্লভেরখাস ক্রীড়া সংঘের আয়োজনে এবারের টুর্নামেন্টটির স্পন্সর সিংগার ট্রাস্ট ইন্টারন্যাশনাল ব্রান্ড : মায়া ইলেকট্রনিকস, গাবতলা বাজার এবং টুর্নামেন্টটির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোঃ মাহাবুবুর রহমান (বাবু), সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান (হাবু), যুগ্ম আহ্বায়ক সিরাজ মাহমুদ ও মিডিয়া পার্টনার ওমর ফারুকসহ আরো কয়েকজন তরুণ যুবকদের হাত ধরে জাতীয় পর্যায়ের বিপিএল-এর ন্যায় বল্লভেরখাস প্রিমিয়ার লীগ বিপিএল/২২ সু-সজ্জিত ভাবে এগিয়ে যাচ্ছে।
