নানা আয়োজনে নাগেশ্বরীতে সুহৃদ সমাবেশের একুশে পালন

স্টাফ রিপোর্টার:

আলোচনা সভা, কবিতা আবৃত্তি, দেশত্ত¡বোধক ও নাচের মধ্য দিয়ে কুড়িগ্রামের নাগেশ^রীতে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে নাগেশ্বরীর সুহৃদরা। একুশে ফেব্রুয়ারি সকালে দেশের আলোচিত আশার আলো পাঠশালায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই অডিটোরিয়াম মুখরিত হয় সুহৃদদের আগমনে। আয়োজন ঘিরে উপস্থিত হয় শিশু কিশোররাও। সকাল ১০টায় আশার আলো পাঠশালার শিক্ষা প্রতিষ্ঠান ‘ওয়ার্ল্ড উইনার আইটি পাঠশালা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’ অডিটোরিয়ামে শুরু হয় আলোচনা সভা। সভায় বক্তব্য রাখেন আশার আলো পাঠশালার প্রতিষ্ঠাতা, সুহৃদ নাগেশ্বরী সাংগঠনিক সম্পাদক কুমার বিশ্বজিৎ বর্মণ, গণমাধ্যমকর্মী হাফিজুর রহমান হৃদয়, সুহৃদ নাগেশ্বরীতর প্রচার সম্পাদক লতিফুর রহমান লিংকন, স্কুল কলেজের অধ্যক্ষ বিনা রানী রায়, শিক্ষক রমিছা সুলতানা, আব্দুল বারিক তালুকদারসহ অনেকে।

এরপর শুরু হয় কবিতা আবৃত্তি। ভাষা সংগ্রামের উপর কবিতা আবৃত্তি করেন, সুহৃদ শিলা মনি, মিথি, তাইয়াবা। একুশের উপর প্রবন্ধ পাঠ করে সুহৃদ লিজা ও মুনতাহা। এরপর ভাষার গান পরিবেশন করেন সুহৃদ অজিত। শেষে দেশত্ববোধক গানের উপর নৃত্য পরিবশেন করেন ছোট সুহৃদ পূজা ও মুনতাহা।

এর আগে একুশের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে নাগেশ^রী কেন্দ্রিয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় সুহৃদ সমাবেশ নাগেশ্বরী। তখন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রæয়ারী। আমি কি ভূলিতে পারি’ সুরে মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গন।

Share Button