ভূরুঙ্গামারীতে জমি সংক্রান্ত জেরে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি সংক্রান্ত জেরে এক বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও বাগানের কয়েকশ সুপারী গাছ কর্তন এবং কয়েকজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। এতে নগদ অর্থ লুটপাট হওয়াসহ প্রায় ১৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে হামলার শিকার ওই পরিবারের।

এ ঘটনায় ভূরুঙ্গামারী থানায় মামলা দায়ের করেছেন হামলার শিকার মোক্তার হোসেন। ১৯ ফেব্রæয়ারি উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ দিপেরহাট গ্রামে এ ঘটনা ঘটে। মামলার বিবরণে জানা যায়, ওই এলাকার মৃত বহর শেখের ছেলে মোক্তার হোসেনের (৪৩) পরিবারের সাথে পাশ^বর্তী মৃত পনির উদ্দিনের ছেলে আবু বক্কর সিদ্দিক (৫৫) এবং মৃত ইছবদি শেখের ছেলে সৈয়দ আলী (৬৮)গং এর জমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। বিরোধের জেরে বিভিন্ন সময় মোক্তার হোসেনের পরিারের ক্ষক্ষতিসহ তাদেরকে নানাভাবে হুমকী ধামকী দিয়ে আসছে।

এক পর্যায়ে গেলো ১৯ ফেব্রæয়ারি সকাল সাড়ে ৬টার দিকে আবু বক্কর সিদ্দিক ও সৈয়দ আলী তাদের প্রায় শতাধিক লোকজন নিয়ে মোক্তার হোসেনের পরিবারের উপর হামলা করে। এ সময় তাদের বাগানের প্রায় সাড়ে ৩ লাখ টাকা সমমূল্যের সাড়ে ৩শ ছোট-বড় সুপাড়ী গাছ, আম গাছ, কাঠাল গাছ ও লিচু গাছসহ বিভিন্ন প্রকারের গাছ কেটে সাবার করে। এছাড়াও সাড়ে ৩লাখ টাকা মূল্যের দুইটি বড় গরু, নগদ ২ লাখ টাকা, সেচ মর্টার, টিউবওয়েল, বাই সাইকেল, ৪০ মন ধান, লেপ, ৫ লাখ টাকা সমমূল্যের তোষক, আলমারী, সুকেস, চেয়ার, টেবিল, খাটসহ অন্যান্য আসবাবপত্র লটতরাজ করে নিয়ে যায় হামলাকারীরা। এছাড়াও মোক্তার আলীর মেয়ে আলোমনি (১৩)কে পিটিয়ে বিবস্ত্র করার চেষ্টা করে এবং তার স্ত্রী বিউটি বেগমকে বিবস্ত্র করে শ্লিলতাহানী করে ও তার চোখে আঘাত করে এবং তাদের পরনে থাকা স্বর্নালঙ্কার ছিনিয়ে নেয় এমনকী তাদের এক বছরের শিশু সন্তানকে হত্যা চেষ্টা করে গলা টিপে ধরে মাটিতে আছাড় মারে। এছাড়াও বিভিন্ন ঘরের প্রায় ১ লাখ টাকা সমমূল্যে মূল্যবান বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেছে এমনকী ঘরে থাকা জমির দলিলপত্র ও জাতীয়পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র হামলাকারীরা লুটপাট করে নিয়ে গেছে বলেও অেিভযাগে উল্লেখ রয়েছে। এ সময় মোক্তার হোসেন, তার স্ত্রী বিউটি বেগম, ভাতিজা শফিকুল ইসলাম হামলাকারীদের মারপিটে গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে ভ‚রুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি গরু উদ্ধার করেছে। এ ঘটনায় মোক্তার হোসেন বাদী হয়ে ২১ ফেব্রæয়ারি ভূরুঙ্গামারী থানায় ৩৩ জনের নামে মামলা দায়ের করেছেন। মামলা নং-জি.আর-৬।

ব্যাপারে প্রতিপক্ষ আবু বক্কর সিদ্দিক গং এর সাথে যোগাযোগ করা চেষ্টা করলেও তাদেরকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে ভূরুঙ্গামারীতে থানার অফিসার ইনচার্জ আলগীর হোসেন বলেন, ঘটনার দিন খবর পেয়ে পুলিশে ঘটনাস্থল পরিদর্শন করে ২টি গরুর মধ্যে ১টি গরু উদ্ধার করেছে আর একটি আইও তদন্ত করছে। আর সেখানে যে ঘটনা ঘটেছে ওই ঘটনার প্রেক্ষিতে মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন আছে। তদন্তের খাতিরে বেশি কিছু বলা যাচ্ছে না। তবে তদন্ত করে যা কিছু পাওয়া যাবে তার উপর ভিত্তি করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Share Button