কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম শহরের ধরলা ব্রীজের পশ্চিম প্রান্তে ২১ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে পাথর বোঝাই ট্রাকের কেবিন থেকে গাজাভর্তি একটি বস্তা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২২ ফেব্রæয়ারি) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়।
আটককৃতরা হল জামালপুর জেলার সরিষাবাড়ী ভাটারা এলাকার বাদশা মিয়ার পূত্র ট্রাকের ড্রাইভার সুহেল মিয়া (৩৮) ও একই এলাকার সোনা মিয়ার পূত্র হেলপার সবুজ মিয়া (৩৫)।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি খান মো. শাহরিয়ার জানান, পুলিশ সুপারের নির্দেশনায় ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে শহরের ধরলা ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় নাগেশ্বরী থেকে টাঙ্গাইলগামি পাথর বোঝাই (ঢাকা মেট্রো-ট-৮৭৪৮) নম্বরের একটি ট্রাকের কেবিন থেকে ২১ কেজি গাঁজাসহ ট্রাকের ড্রাইভার সুহেল মিয়া ও হেলপার সবুজ মিয়াকে আটক করা হয়। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
ট্রাকের মালিক ও ড্রাইভার সুহেল মিয়া দাবী করেন নাগেশ্বরীতে পাথর বোঝাইয়ের সময় জনৈক ইসমাঈল হোসেন নামে এক ব্যক্তি একটি বস্তা কেবিনে রেখে সেটি টাঙ্গাইলে নামিয়ে দেয়ার জন্য অনুরোধ করে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করা হয়েছে বলে জানিয়ে পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা বলেন, মাঠ পর্যায়ে মাদক বিরোধী কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। এরই প্রেক্ষিতে একটি গাঁজার চালান আটক করা সম্ভব হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
