কাঞ্চন পৌরসভার ২ নং ওয়ার্ডে ১শ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

রূপগন্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কাঞ্চন পৌরসভার ২ নং ওয়ার্ডে ১০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

নারায়নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম ঈমন তার নিজ এলাকাবাসী মধ্যে প্রতিজনের জন্য ২০কেজি চাল,১০কেজি আলু, ৩কেজি চিনি, ৪ কেজি খেজুর, ৩ কেজি ছোলা , ৩ কেজি মশারির ডাল, ৪ কেজি তীর মার্কা তেল, ৪ কেজি মুডী . ২ কেজি লবন মোট ১০০ টি পরিবারের মধ্যে বিতরন করেন । উক্ত বিতরন অনুষ্টানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন এর চীফ রিপোর্টার জনাব মনজুরুল ইসলাম মনজু এই সময় আমিনুল ইসলাম ঈমন বলে আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন।আমি এবং আমার পরিবার যেন সব সময় আপনাদের পাশে থাকতে পারি এবং সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানান।

Share Button