ইনহাউজ প্রশিক্ষণ সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

নাগেশ্বরীর সুখাতী বহুমুখী উচ্চ বিদ্যা নিকেতনে ভার্চুয়াল ও অনলাইন ক্লাস বিষয়ক ১৪ দিনের প্রশিক্ষণ শেষে সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রæয়ারী রবিবার দুপুরে বিদ্যালয় সেমিনার কক্ষে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম।

প্রধান শিক্ষক আব্দুল হাকিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা এটিএম আজাদ আলী, সহকারি প্রধান শিক্ষক শাহজাহান আলী, সিনিয়র সহকারি শিক্ষক কীর্ত্তিকা সেন বিল্টু, রফিকুল ইসলাম, বিপ্লবী রানী, হাসানুর রহমান প্রমুখ। এ সময় মাধ্যমিক শিক্ষা অফিসার বিদ্যালয়ের এ উদ্যোগকে স্বাগত জানান। অভিনন্দন জানান প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীদের।

উল্লেখ্য করোনার প্রভাবে বিদ্যালয়ের পাঠদান বন্ধ থাকাকালীন সময়ে গত ৬ ফেব্রæয়ারী বিদ্যালয়ের সকল শিক্ষকের অংশগ্রহনে এ ইনহাউজ প্রশিক্ষণ শুরু হয়। এতে ভার্চুয়াল ও অনলাইন ক্লাস বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ইউআইটিআরসিই (ব্যানবেইস) এর মাষ্টার ট্রেইনার শাহজাহান আলী।

Share Button