চিলমারীতে মাস্ক ও শীতবস্ত্র বিতরণ।

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে মহামারী ওমিক্রনের সংক্রোমন প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী’র সার্বিক তত্ত্বাবধায়নে কুড়িগ্রামের চিলমারীতে করোনা প্রতিরোধক সুরক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলা পরিষদ হলরুমে ১ হাজার গরীব ও শীতার্ত মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে। চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রমের সভাপতিত্বে করোনা প্রতিরোধক সুরক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহম্মেদ মঞ্জু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির কো-অডিনেটর ও সদস্য মোঃআখলাকুর রহমান মাইনু, চিলমারীর কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর আলম ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান জামান আজাদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, জেলা আওয়ামী লীগেন সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজার রহমান সাজু, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, উপজেলা আওয়ামী লীগেন আইন বিষয়ক সম্পাদক মোঃ মামুন অর রশিদ, তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক এস, এম নুরুল আমিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। কম্বল পেয়ে অনেকে তাদের জন্য দোয়া করেন।

Share Button