চিলমারীতে উপজেলা প্রেসক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

হাবিবুর রহমান,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রেসক্লাবের ৬ষ্ঠ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গল বার বিকাল ৪ ঘটিকায়, উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে মোঃ আঃ রাজ্জাক সরকারের সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, চিলমারী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ সাওরাত হোসেন সোহেল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম মোস্তাফিজার রহমান, দৈনিক আমাদের সময় পত্রিকা চিলমারী প্রতিনিধি মোঃ মাহমুদুল হাসান আনসারীসহ উপজেলা প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলে।

Share Button