ভুরুঙ্গামারীতে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে গরিব অসহায় ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। অবসরপ্রাপ্ত সেনা ও মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সৌজন্যে এবং উপজেলা প্রশাসন, মিসেস হাসিনা রহমান, ব্যবসায়ী শহিদুল ইসলাম ও মুক্তিযোদ্ধা কল্যাণ কমিতির সহযোগিতায় বৃহস্পতিবার বেলা ১১টায় ভুরুঙ্গামারী বাজারস্থ সমিতির কার্যালয়ে ২শ ৫০ হতদরিদ্র পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। অবসরপ্রাপ্ত সেনা ও মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল মজিদ সরকারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা বেগম মীরা, সমিতির প্রধান পরিচালক আলহাজ¦ মো. বজলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুর রহমান, অর্থ সম্পাদক এবি সিদ্দিক প্রমুখ।

Share Button