কুড়িগ্রামে মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

  1. কুড়িগ্রামের রৌমারীতে মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার(৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা চত্বরে উপজেলা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। রৌমারী উপজেলা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম বাদশার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শিক্ষক নেতা হাফিজুর রহমান, জহুরুল ইসলাম, আব্দুর ছাত্তার, মিজানুর রহমান, আক্কাছ আলী, শহিদুল ইসলাম, আব্দুল কাদের ও আখতার হোসেন।

    এসময় সংগঠনটির পক্ষ থেকে ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের পাশাপাশি নীতিমালা-২০১৮ বাস্তবায়ন, ডাটা বেইজ চুড়ান্ত, পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার, মাদ্রাসা বোর্ডের অর্ন্তভূক্ত, শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা, ১জন অফিস সহায়কের পদ সৃষ্টি ও ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার অটোপাশের প্রজ্ঞাপন জারিকরণসহ ৮দফা দাবি জানানো হয়।
    পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা।

Share Button