রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের অধীনস্থ রুপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির অনুমোদন দেন জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীব। নাহিদ হাসান ভূইয়া আহ্বায়ক এবং মাসুম বিল্লাহ সদস্য সচিব করে মোট ২১ সদস্যদের আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল। কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে রয়েছে

শরীফ হোসাইন, রাকিব হাসান রাজা, মোঃ জাহিদুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, আলমগীর হোসাইন নয়ন, আশরাফুল ইসলাম হৃদয়, রাফসান হোসেন, মোঃ কামরুল হাসান, শফিকুল ইসলাম, শামীম মিয়া, আব্দুল্লাহ রহমান জয়।

এছাড়াও সাধারণ সদস্য পদে আছেন ইসহাক মিয়া, শিমুল হোসেন, জোবায়ের মোল্লা, তারিকুল ইসলাম শান্ত, সানি মিয়া, মোঃ আব্দুল্লাহ আল বাকী আবির, আরিফুল ইসলাম, তামান ভুইয়া তন্ময় প্রমুখ।

Share Button