রাজারহাটে বাংলাদেশ কল্যাণ পার্টির শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অসহায় দুস্থ শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ কল্যাণ পার্টি। গত বুধবার বিকেলে রাজারহাট উপজেলার বিন্দ্যানন্দ রতিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শতাধিক শীর্তাত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশ কল্যাণ পার্টি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মশিউর রহমান ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন আনুষ্ঠানিকভাবে কল্যাণ পার্টির কেন্দ্রীয় দপ্তর থেকে প্রাপ্ত এসব শীতবস্ত্র বিতরণ করেন।

এদিকে বৃহস্পতিবার বাংলাদেশ কল্যাণ পাটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আব্দুল্ল্যাহ আল হাসান সাকিব একদিনের সফরে কুড়িগ্রাম আসেন। পরে তিনি কুড়িগ্রাম জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইব্ররাহিম (বীরপ্রতীক) এর হাতকে শক্তিশালী করতে আহŸাবান জানান।

এসময় বাংলাদেশ কল্যাণ পার্টি কুড়িগ্রাম জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, কুড়িগ্রাম জেলার নেতা ডা. নজরুল ইসলাম খান, রাজারহাট উপজেলা সভাপতি ইমান আলী, সাধারণ সম্পাদক দুলাল হোসেনসহ কুড়িগ্রাম জেলা ও রাজারহাট উপজেলা কল্যাণ পার্টি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share Button