ভুরুঙ্গামারীতে ইউনিয়ন পর্যায়ে বিবিএফজি প্রকল্পের সমাপনী কর্মশালা

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার (৬ ফেব্রæয়ারী) সকালে জয়মনিরহাট ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ। মুখ্য সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিবিএফজি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী কবীর আলম। এছাড়াও কর্মশালায় শিক্ষক, ইমাম, ঘটক, চ্যাম্পিয়ন ফাদার, নিকাহ রেজিষ্ট্রার, যুব ফোরম সদস্য সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বিবিএফজি প্রকল্পটির যাত্রা শুরু হয় ২০১৭ সালে । ২০২২ সালের জানুয়ারী পর্যন্ত বাল্য বিবাহ বন্ধে ইউনিয়ন পর্যায়ে যে সমস্ত কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে তার সংখ্যাগত ও গুনগত মান উপস্থাপনের পাশাপাশি চ্যালেঞ্জগুলো কি ছিল এবং প্রকল্প শেষে কার্যক্রমগুলো যাতে চলমান থাকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করে একটি পরিকল্পনা প্রণয়ন করা হয়। এর আগে উপজেলার তিলাই, আন্ধারীঝাড়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এবং পরবর্তীতে আগামী ১২ ফ্রেব্রæয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে পাইকেরছড়া, চর-ভুরুঙ্গামারী, বঙ্গসোনাহাট, পাথরডুবি, বলদিয়া ও শিলখুড়ীতে কর্মশালা অনুষ্ঠিত হবে।

Share Button