চিলমারীতে বিজয়ী মেম্বারদের বিজয় মিছিল অনুষ্ঠিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে থানাহাট ইউনিয়নের ৩ নং ও ৪ নং ওয়ার্ডের বিজয়ী মেম্বারদের বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। জানাযায় গত ৩১শে জানুয়ারি চিলমারীতে ৬ষ্ঠ ধাপে ইভিএম (মেশিনের) মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে থানাহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে মাঠে ভোটের খেলা খেলেছেন ৭জন প্রার্থী, সবাইকে গোল দিয়ে ১০৫২ ভোট পেয়ে সরকারি ভাবে বিজয় অর্জন করেছেন, মোঃ জসিম উদ্দিন। তার সাথে কথা হলে তিনি বলেন, আমি সবার ভোটে মেম্বার হয়েছি। এখন সবাই আমার জনগণ, আমি সবার সুখে-দুঃখে তাদের পাশে থাকতে চাই, এবং তাদের হয়ে কাজ করতে চাই। অপর দিকে একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে মাঠে ভোটের খেলা খেলেছেন ৪জন প্রার্থী। এখানে ও সবাইকে গোল দিয়ে ৬৪০ ভোট পেয়ে সরকারি ভাবে বিজয় অর্জন করেছেন, মোঃ ফয়জার রহমান। তার সাথে কথা হলে তিনি বলেন, আমি পর পর দুই বার মেম্বার হিসাবে বিজয় অর্জন করেছি। মানুষ আমাকে ভালবেসে ভোট দিয়েছেন, আমি গরীব-দুঃখী ও অসহায় মানুষের হয়ে কাজ করতে চাই। এই জন্য সবার সহযোগিতা কামনা করছি।

Share Button