হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে অসহায় ও শীতার্থ মানুষের মাঝে ৪শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার মানুষের মাঝে এ সব কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকারী (বীরবিক্রম), উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু প্রমূখ উপস্থিত ছিলেন ।
