নয়া খবর রিপোর্ট ডেস্কঃ
কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে জেলার শিল্প-সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি স্বরুপ ১০ জন গুণিজনকে সন্মাননা দেয়া হয়েছে। মঙ্গলবার টাউন হলে এ সন্মাননা দেয়া হয়। ২০১৭ ও ২০১৮ সালে সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন শাখায় ৫ জন করে ১০ জনের প্রত্যেককে উত্তরীয়, মেডেল, সনদপত্র ও ১০ হাজার টাকা করে প্রদান করা হয়। অনুষ্ঠানে কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: মেহেদুল করিম, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মান্নান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রবীন্দ্রনাথ চক্রবর্তী, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু।
২০১৭ সালে সন্মাননা প্রাপ্তরা হলেন-মো: জাফর আলী (সংগঠক), মো: আব্দুস সালাম নটরাজ (নাটক). খ.ম আলী সম্রাট (কণ্ঠসংগীত) মাহতাব হোসেন (যাত্রাশিল্প) আলতাফ হোসেন (চারুকলা)। ২০১৮ সালের সন্মাননা প্রাপ্তরা হলেন- আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল ( সংগঠক) হেলাল জাহাঙ্গীর (নাটক) আব্দুল খালেক ফারুক (সৃজনশীল সংস্কৃতি গবেষক) রেজাউল করিম রেজা (আবৃত্তি) শামসুল ইসলাম সুমন ( কণ্ঠসংগীত)।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক কর্মকান্ডে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ ৩০ জন সংগঠককে অভিনন্দন স্মারক প্রদান ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। তাদের মধ্যে নাগেশ্বরী থেকে ওমর ফারুক, লিটন চৌধুরী, হাবিবুল হক মৃধা, শ্রী পূর্ণ চন্দ্র, আবু হানিফ, ফুলবাড়ীর মিজানুর রহমান, মুক্তা শেখ, হাবিবুর রহমান, নিমছে চন্দ্র দাস, ভূরুঙ্গামারীর সরকার রাকিব আহমেদ জুয়েল, চৌধুরী শারমিন শামস মনি, আব্দুল মালেক সরকার, মাইদুল ইসলাম মুকুল, কুড়িগ্রাম সদরের দেবাশীষ কুমার রায়, রাজারহাটের নাজমুল হুদা, চিলমারীর এসএম নুরুল আমিন সরকার, নাজমুল হুদা পারভেজ, আব্দুল করিম, ওবায়দুল হক হিরু, আনোয়ারুল ইসলাম, উলিপুর থেকে মিনহাজ আহমেদ মুকুল, সৈয়দা উম্মে হাবিবা পলি শামীম আকতার আমিন, শ.ম. আল মামুন সবুজ, মিজানুর রহমান, রৌমারী থেকে মু আ রাজ্জাক, কাইউম আজাদ বাবুল, জুয়েল চৌধুরী এবং রাজীবপুর থেকে রফিকুল ইসলাম মুকুল অভিনন্দন স্মারক পেয়েছেন।
সবশেষে পরিবেশিত হয় জেলা শিল্পকলা এমাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
