কচাকাটা প্রিমিয়ার লীগের উদ্বোধন

কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার পাঁচটি ইউনিয়নের সম্নয়ে কচাকাটা প্রিমিয়ার লীগ এর দ্বিতীয় আসরের ক্রিকেট টুনামেন্টের উদ্বোধন হয়েছে। শনিবার দুপুরে কচাকাটা উচ্চ বিদ্যালয় মাঠে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধনী ম্যাচ শুরু করা হয় । এর আগে ফিতা কেটে টুনামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক নূর ইসলাম।

এখানে আলোচনা সভায় কেদার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম, কেদার মহিলা কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান প্রমুখ। এ আসরে আটি দল অংশ গ্রহন করবে। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করে এমটি ফাইটার্স ও শেখ বুলেট দল। পজিটিভ কচাকাটার আয়োজনে কচাকাটা প্রিমিয়ার লীগের এবারের প্রতিপাদ্য ‘কচাকাটা উপজেলা চাই’।

Share Button