নাগেশ্বরীতে আশার আলো পল্লী উন্নয়ন সংস্থার উদ্যোগে অসহায়দেরকে কম্বল বিতরণ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে আশার আলো পল্লী উন্নয়ন সংস্থার অর্থায়নে হতদরিদ্র ও অসহায় ২২০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় নাগেশ্বরী পৌর শহরের বিদ্যুৎপাড়া এলাকায় এসব কম্বল বিতরণ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ কবীর, আশার আলো পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আজিজার রহমান, সভাপতি মোকছেদ হোসেন সিদ্দিকী, কর্মসূচি সমন্বয়কারী আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ বাবুল কৃষ্ণ, মনিটরিং অফিসার জুলফিকার আলী বাদশা, সুপারভাইজার কামরুল হাসান প্রমুখ।

Share Button