দুধকুমর সেতুর মরফোলজি স্ট্যাডির উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের নাগেশ^রীতে দ্বিতীয় দুধকুমর সেতুর হাইড্রো মরফোলজি স্ট্যাডির শুভ উদ্বোধন করেছেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আছলাম হোসেন সওদাগর। সড়ক ও জনপদ বিভাগের বাস্তবায়নে শুক্রবার বিকাল ৪টায় উপজেলার কালিগঞ্জ ঘাটপাড়ে এই উদ্বোধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. আছলাম হোসেন সওদাগর, সড়ক ও জনপদ বিভাগের কুড়িগ্রাম নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য একরামুল হক বুলবুল, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট মোখলেছুর রহমান, আব্দুল জলিলসহ অন্যরা।

শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Share Button