নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
নাগেশ্বরীতে নতুন বছরে বকনা গরু পেল কেদার ইউনিয়নের ৩১৫ টি হতদরিদ্র পরিবার। রবিবার পৌরসভার বল্লভপুর উচ্চ বিদ্যালয় মাঠে অস্থায়ী গরুর হাট বসিয়ে সেখান থেকে কিনে তাদের এ সহায়তা দেয়া হয়।
কুড়িগ্রাম ও জামালপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠির দারিদ্র হ্রাস করণ প্রকল্পের অধীনে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর দেয়া এ গরু সুবিধাভোগিদের হাতে তুলে দেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান ও নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাছুম। উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি লিটন চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, প্রকল্প পরিচালক জাহেদুল হক চৌধুরী প্রমুখ।
পর্যায়ক্রমে উপজেলার ১ পৌরসভা ও ১৪ ইউনিয়নের প্রায় সাড়ে ৪ হাজার দরিদ্র পরিবার বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর এ সহযোগিতা পাবে। প্রত্যেক সুবিধাভোগীকে ৪০ হাজার টাকার একটি বকনা গরুর পাশাপাশি রক্ষণাবেক্ষনে পরবর্তী ৬ মাস পর্যন্ত আরো ৫শত টাকা করে দেয়া হবে।
