স্টাফ রিপোর্টার:
সাংবাদিক ও লেখক সম্মাননা পেয়েছন কবি ও সাংবাদিক হাফিজুর রহমান হৃদয়। তিনি দীর্ঘদিন যাবৎ এশিয়ান টেলিভিশন, দৈনিক ভোরের দর্পণ ও সাপ্তাহিক যুগের খবর পত্রিকার নাগেশ^রী উপজেলা প্রতিনিধি এবং অনলাইন পত্রিকা লালসবুজের কণ্ঠ ও অনলাইন টেলিভিশন মধুমুতী টিভির জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করছেন।
শনিবার বিকেল কুড়িগ্রাম জেলা সাধারণ পাঠাগারে আয়োজিত কুড়িগ্রাম সাহিত্য পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠা বর্ষিকী, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংবাদিকতা ও সাহিত্য নির্ভর লেখালেখির জন্য তার হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। কুড়িগ্রাম সাহিত্য পরিষদের সভাপতি কবি ফরিদা ইয়াসমিন বেবির সভাপতিত্বে এবং সহ-সভাপতি কবি ও ছড়াকার হাবিবুর রহমানের সঞ্চালণায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট আহসান হাবিব নিলু, কবি, গল্পকার, গীতিকার, নাট্যকার ও সাংবাদিক আব্দুল খালেক ফারুক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কবি ও সহকারি অধ্যাপক আবু জোবায়ের আল মুকুল, কুড়িগ্রাম সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক হৃদয় আহম্মেদ প্রমুখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য সম্মাননাপ্রাপ্ত হাফিজুর রহমান হৃদয় উপজেলার সাপখাওয়া ইউনিয়নের আবুল হোসেন ব্যাপারীর ছেলে ও নাগেশ^রী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য। তিনি ছোটবেলা থেকে ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধসহ সাহিত্য নির্ভর লেখালেখি ও গণমাধ্যমের সাথে জড়িত। এছাড়াও ২০০৮ সাল থেকে তিনি “দ্বি-মাসিক উচ্ছ¡াস” নামে একটি সাহিত্য পত্রিকার সম্পাদনা করে প্রকাশ করে আসছেন এবং অনলাইন পত্রিকা নয়া খবর ডট কম এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন কওে আসছেন।
