ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। প্রেসক্লাব সদস্যদের এক জরুরী সভায় সর্ব সম্মতিক্রমে মোঃ আনোয়ারুল হক(দৈনিক ইত্তেফাক,দৈনিক করতোয়া) ও এমদাদুল হক মন্টু (দৈনিক খোলাকাগজ,দৈনিক যুগের আলো)কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
শুক্রবার(২৪ ডিসেম্বর) রাতে প্রেসক্লাব কার্যালয়ে আগামী ২ বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।কমিটির অন্যান্যরা হলেন সহ-সভপতি পদে সরকার রকীব আহমেদ(জুয়েল)ও এসএম গোলাম মোস্তফা(দুলু)। যুগ্ন সাধারণ সম্পাদক পদে মনজুরুল ইসলাম(দৈনিক ভোরের ডাক ও এশিয়ান বাংলা নিউজ) ও শামসুজ্জোহা সুজন(দৈনিক আজকের পত্রিকা)।সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জাহাঙ্গীর আলম(দৈনিক গণকন্ঠ),কোষাধ্যক্ষ পদে মোঃ আসাদুজ্জামান খোকন(দৈনিক সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. রবিউল আলম লিটন (দৈনিক আলোকিত বাংলাদেশ) ও কার্যকরি সদস্য পদে মো. হারুর অর রশীদ, (দৈনিক মানবকন্ঠ), মাঈদুল ইসলাম মুকুল (মাইটিভি), মো. আরমান আলী (দৈনিক যুগান্তর) ও মোছা. মোকছেদুন্নাহার (দৈনিক মানবজমিন)।
