চিলমারীতে সাংবাদিকদের সাথে ইউএনও এর মতবিনিময়

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে সাংবাদিকদের সাথে মতবিনিনয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উপজেলা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিতি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ কুমার প্রণয় বিষাণ দাস, সাপ্তাহিক জনপ্রাণ পত্রিকার সম্পাদক শ্যামল কুমার বর্ম্মণ, সাপ্তাহিক যুগের খবরের প্রকাশক এস এম নুরুল আমিন সরকার, সাপ্তাহিক ভাওয়াইয়া এক্সপ্রেসের সম্পাদক রিয়াদুল ইসলাম বাবু, চ্যানেল ৬৯ এর চেয়ারম্যান আলমগীর হোসেন, চিলমারী প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, প্রেসক্লাব চিলমারী সভাপতি গোলাম মাহবুব, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, চিলমারী সাংবাদি ফোরামের সভাপতি সাওরাত হোসেন সোহেল, চিলমারী অন-লাইন সাংবাদিক ফোরামের সভাপতি মমিনুল ইসলাম বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

Share Button