নয়া খবর ডেস্কঃ
কুড়িগ্রাম জেলা সদরের কাঁঠালবাড়ি বাজার এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ী আতাউর রহমান ওরফে আতা মাষ্টার কে বৃহস্পতিবার মধ্যরাতে আটক করেছে সদর থানা পুলিশ । আটককৃত ব্যক্তি হলেন জেলা সদরের কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম খামার গ্রামের মৃত জহুরুল হক এর পুত্র ।
পুলিশ ও স্থানীয়সুত্রে জানা যায়,আতাউর রহমান ওরফে আতা মাষ্টার দীর্ঘদিন ধরে কোচিং ও টিউশনির শিক্ষকতার পাশাপাশি তরুণ যুব সমাজদের মধ্যে ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিলো। তার নামে লালমনিরহাট ও কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য আইনে পৃথক মামলা রয়েছে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খাঁন মোহাম্মদ শাহরিয়ার বলেন,”তার নামে লালমনিরহাট ও কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য আইনে মামলার গ্রেফতারি পরোয়ানা থাকায় শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
