ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রেমিকা ও তার মাকে দায়ী করে প্রেমিকের আত্নহত্যা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকা অনন্যার উপর অভিমান করে গলায রশি দিয়ে গাছের সাথে প্রেমিক নাইম আত্নহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে ২শরা ডিসেম্বর রাত্রী ১১ টায় চান্দাইকোনা ইউপির রুদ্রপুর গ্রামে

জানাযায়, উপজেলার চান্দাইকোনা ইউপির রুদ্রপুর গ্রামের আনিছুর রহমানের স্কুল পড়ুয়া কন্যা দশম শ্রেীনীর ছাত্রী অনন্য খাতুন। একই গ্রামের শামসুল হকের কলেজ পড়ুয়া পুত্র নাঈম হোসেনের সাথে দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু মেয়ে পক্ষ বিয়ে দিতে রাজি না হওয়ায় নাঈম তার মৃত্যুর জন্য প্রেমিকা অনন্যা ও তার মাকে দায়ী করে ফেসবুকে স্ট্যটাস দিয়েই গলায় রশি দিয়ে নাঈম আত্নহত্যা করে। তার আত্নহত্যায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে আসে।

রায়গঞ্জ থানা পুলিশ লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরোণ করা হয়েছে।

Share Button