কুড়িগ্রাম প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সদর থানার বিট পুলিশিং কার্যক্রমের আওতায় জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রাম সদর কাঁঠালবাড়ী ডিগ্রী কলেজ মাঠে চেয়ারম্যান, মেম্বার পদপ্রার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মোহাম্মদ শাহরিয়ারের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা,সদর থানার সার্কেল উৎপল রায়,আ.লীগের চেয়ারম্যান পদপ্রার্থী রেদওয়ানুল হক দুলাল ,সতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা আব্দুল হক, কাঁঠালবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আবেদ আলী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন হবে এবারের নির্বাচন। কেউ সহিংসতা করে ভোট বাড়াতে পারবেন না। নির্বাচনী আচরণ বিধি লংঘন এবং যে কোন ধরণের সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে”।
এসময় প্রার্থীরাও নির্বাচনী আচরন বিধি মেনে শান্তিপূর্নভাবে ভোট অনুষ্ঠিত হওয়ার আশ্বাস দেন। উল্লেখ্য- আগামী ২৮ নভেম্বর জেলার ৩ উপজেলায় ২৭টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন।
