রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জকে কায়েতাপাড়ার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শুভেচ্ছা

শাকিল আহম্মেদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১১ ই নভেম্বর অনুষ্ঠিত কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব নির্বাচিত জনপ্রতিনিধিরা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ কে। মঙ্গলবার বিকেলে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব জাহেদ আলীর নেতৃত্বে এ শুভেচ্ছা ও মতবিনিময় করেন নবনির্বাচিত জনপ্রতিনিধিরা। এসময় উপস্থিত ছিলেন চনপাড়া শেখ নগর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও ৯ নং ওয়ার্ড থেকে টানা তৃতীয় বারের নির্বাচিত মেম্বার বজলুর রহমান, রূপগঞ্জ উপজেলার যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক ও ৭,৮ ও ৯ নং ওয়ার্ড থেকে নব নির্বাচিত মহিলা মেম্বার সেলিনা আক্তার রিতাসহ স্থানীয় আওয়ামিলীগ ও সহযোগী অংঙ্গ সংগঠনের নেতা কর্মী বিন্দু। এসময় রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শুভেচ্ছা জানিয়ে বলেন আমি আশা করি রূপগঞ্জ কে সন্ত্রাস ও মাদক মুক্ত রাখতে নবনির্বাচিত জনপ্রতিনিধিরা নিজ নিজ অবস্থা থেকে প্রশাসনকে সহযোগিতা করবে আর সকলের সহযোগিতায় আমরা রূপগঞ্জবাসীকে একটি সুন্দর নিরাপদ রূপগঞ্জ উপহার দিতে পারবো।

Share Button