নাগেশ্বরীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

স্টাফ রিপোর্টার:

২০২১-২২ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা, গম, ভুট্টা, মুগ, মশুর, চিনা বাদাম, খেসারি, পেঁয়াজ ও সূর্যমুখী ফসলের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের নিমিত্তে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছ। বুধবার বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সামনে বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নূর আহমেদ মাছুম। আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. শাহরিয়োর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, কৃষি সম্প্রসারণ অফিসার সেলিনা আফরোজ, বিশিষ্ট ব্যবসায়ী খাইরুল আলম প্রমুখ।

উপজেলা কৃষি অফিস জানায়, প্রণোদনা কর্মসূচিতে উপজেলার ৭ হাজার ২শ ৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ করা হবে। এর মধ্যে ২ হাজার ৫শ জনকে ১ কেজি করে সরিষা, ১ হাজার ৮শ জনকে কেজি করে ভুট্টা, ১ হাজার ৯শ ৬০ জনকে ২০ কেজি করে গম, ১শ জনকে ১ কেজি করে সূর্যমুখী, ১শ ৫০ জনকে ১০ কেজি করে চিনা বাদাম, ৬০ জনকে পেঁয়াজ, ৬০ জনকে মুগ ডাল, ১শ ৭০ জনকে মশুর ডাল ও ৪শ ৫০কন কৃষককে খেসারির বীজ এবং প্রত্যেককে ৫-১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার দেয়া হবে।

Share Button