কালিয়াকৈরে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়

পুনম শাহরীয়ার ঋতু, নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সাথে উপজেলা প্রসাশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বোরবার দুপুরে উপজেলা পরিষদে নব নির্বাচিত উপজেলা চেয়াম্যান ও ভাইস চেয়ারম্যান গনের সাথে উপজেলা প্রসাশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. কামাল উদ্দিন সিকদার, ভাইস চেয়ারম্যান মো. সেলিম আজাদ ও মহিলা ভাইচ চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন, বি.আর.ডি.বি এর চেয়ারম্যান মো. সরকার মোশারফ হোসেন জয়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইসলাম, কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কবিরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের অন্যান্য
কর্মকর্তা গন।

Share Button