নাগেশ্বরীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার:

বঙ্গবন্ধুর দর্শণ সমবায়ের উন্নয়ন এই প্রতিপাদ্য বিষয়ে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার-ভ‚মি উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মো. আছলাম হোসেন সওদাগর, উপজেলা সমবায় অফিসার বিধুভ‚ষণ রায়, যুব উন্নয়ন অফিসার মনজুর আলম, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজসহ অন্যরা।

Share Button