চিলমারীতে আশ্রয়ণে অসহায়দের নিয়ে সাপ্তাহিক জনপ্রাণের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাবিবুর রহমান চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারী থেকে বহুল প্রকাশিত সাপ্তাহিক জনপ্রাণ পত্রিকাটি তার প্রকাশনা অব্যাহত রেখে ১৯ বছরে পদার্পন করল। পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি ব্যতিক্রম ধর্মী আয়োজন করেন কর্তৃপক্ষ। দিবসটি উপলক্ষে থানাহাট ইউনিয়নের (তেলিপাড়া) মন্ডলপাড়া গ্রামে, প্রধানমন্ত্রীর উপহার দেয়া ঘরে আশ্রয়নবাসীদের নিয়ে, পত্রিকার সম্পাদক শ্যামল কুমার বম্মর্নের সভাপতিত্বে কেক কেটে উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পত্রিকার প্রকাশক সহ-অধ্যাপক আবু হানিফা, থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন, যুগের খবর পত্রিকার সম্পাদক এসএম নুরুল আমিন সরকার, প্রেস ক্লাব চিলমারী সাধারন সম্পাদক মামুন অর রশিদ, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক, মোঃ হাবিবুর রহমান, চ্যালেন ৬৯ চেয়ারম্যান আলমগীর হোসেন, উত্তরের আলো প্রকাশক এইচ এম মেহেদী, বিএমএসএফ চিলমারী সভাপতি ফজলুল হক, পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সাওরাত হোসেন সোহেল প্রমুখ। আলোচনা শেষে আশ্রয়ণবাসীদের মাঝে খাবার বিতরন করা হয়। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত রচনা প্রতিযোগী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়েছে।

Share Button