নাগেশ্বরীতে কৃষককে কম্বাইন হারভেস্টার প্রদান

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কৃষককে কম্বাইন হার্ভেস্টার প্রদান করা হয়েছে। কৃষিই সমৃদ্ধি এই ¯েøাগানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, সমন্বিত ব্যব¯’াপনার মাধ্যমে কৃষি যান্ত্রীকরণ প্রকল্পের আওতায় প্রতি কৃষককে ১৪ লাখ টাকা ভূর্তুকিতে ২ জন কৃষককে ধান কর্তণ ও মাড়াই যন্ত্র কম্বাইন হারভেস্টার প্রদান করা হয়। দুই কৃষক হলেন ভিতরবন্দ ইউনিয়নের শেখ সাব্বির আল আজম ও রায়গঞ্জ ইউনিয়নের আমুর হোসেন। গতকাল (মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সামনে এ প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপ¯ি’ত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর আহমেদ মাছুম, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন প্রমুখ।

এ যন্ত্রটি দিয়ে এক সাথে ধান কাটা, মাড়াই এবং বস্তাবন্দি করা যাবে। প্রতিটি কম্বাইন হারভেষ্টারের ক্রয়মূল্য ৩০ লাখ ৫০ হাজার টাকা। সরকারের পক্ষ থেকে ১৪লাখ টাকা প্রদান করা হলেও বাকি টাকা কৃষককে পরিষধ করতে হবে।

Share Button