কালিয়াকৈর পৌরসভায় মেয়র পদে নৌকা প্রতীকের দৌড়ে এগিয়ে জয়

ডেস্ক রিপোর্ট:

আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে নৌকার মনোনয়ন চান কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোঃ মোশারফ হোসেন জয়। তিনি কালিয়াকৈর পৌরসভার প্রতিষ্ঠালগ্ন থেকে এই পৌরসভায় আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছেন। তফসিল অনুযায়ী আগামী ১৮ নভেম্বর ২০২১ইং অনুষ্ঠিত হতে যাচ্ছে কালিয়াকৈর পৌরসভা নির্বাচন।

মোশারফ হোসেন জয় বলেন, কালিয়াকৈর পৌরসভার বর্তমান মেয়র সরকারের কাছ থেকে প্রচুর বরাদ্দ পেয়েও তা কাজে লাগাননি।

এখানে খেলাধুলার মাঠ দরকার, সাংস্কৃতিক মঞ্চ দরকার। আমি মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানের পাশাপাশি মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলসহ শিল্প এলাকার শ্রমিকদের কাজের পরিবেশ সৃষ্টি করতে কাজ করব। শিল্প কারখানাগুলোতেও অনেক নারী শ্রমিক কাজ করে থাকে। বাসস্থানের ব্যবস্থা করার পাশাপাশি তাদের ছেলেমেয়েদের জন্য ডে-কেয়ারের ব্যবস্থা এবং স্কুল-কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করব।

মোশারফ হোসেন জয় আরও বলেন, দলের সুসময়ে অনেক প্রার্থী দেখা যায়, কিন্তু দুর্দিনে অনেককেই পাওয়া যায়নি। কিন্তু আমি মরে যাওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগে আছি এবং ভবিষ্যতেও থাকব। যারা এখন প্রার্থী হয়েছেন তাদের তুুলনায় আমি নিজেকে অনেক ভালো প্রার্থী মনে করি। আওয়ামী লীগ আনেক বড় দল। তাই অনেকেই দলের মনোনয়ন চাইতে পারে। তবে দল যাকেই মনোনয়ন দেবে সব বিরোধ ভুলে তার পক্ষে সবাই কাজ করে নৌকার বিজয় সুনিশ্চিত করব। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ব্যাপক উন্নয়ন করেছেন। বিদ্যুৎ চলে গেছে প্রত্যন্ত অঞ্চলে, সোলার প্যানেলের মাধ্যমে এখন গ্রামগঞ্জে আলো জ্বলছে। দেশ থেকে মঙ্গা দূর হয়েছে। ফ্লাইওভার হচ্ছে। মেট্রোরেল হচ্চে। এ সব উন্নয়নের খবর ভোটারদের কাছে পৌঁছে দিতে হবে। তিনি দলের মনোনয়ন পেলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।
Md Shohanur
Md Shohanur Rahman Shohag

Share Button